মঙ্গলবার ,  ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

তেঘরিয়া কেন্দ্র জামে মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া কেন্দ্র জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া আলম, আব্দুল বারী, শাহ নুর মোহাম্মদ লিটন, মাওলানা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাদের ত্যাগের মাধ্যমে আমরা আজো ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি।”

পরে শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।