সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

ঝিনাইদহ শহরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত হয়েছে-

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় বন্ধুদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে জীবন হোসেন (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জীবন শহরের মোল্লা পাড়ার রজব আলীর ছেলে। জানা যায়,বিকেলে জীবন হোসেনসহ কয়েকজন ব্যাপারী পাড়া এলাকায় একটি দোকানের পাশে কথা বলছিল। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে জীবনকে একজন ছুরি দিয়ে আঘাত করে। সে সময় জীবন পালাতে গেলে পাশের একটি বাড়ির গলিতে গিয়ে আবারো তাকে আঘাত করা হয়। তখন স্থানীয়রা ছুটে এসে জীবনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। তবে এর বিস্তারিত জানা যাবে