জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে।মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করে যোগান দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভায় অনুমোদন নিয়ে টাকা হস্তান্তর করবে।

- Advertisement -

জানা গেছে, পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তা বাস্তবায়নের পথে।

এই বিভাগের আরও সংবাদ