জাহিনুর ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ও হাসিনার ডামি নির্বাচনের এমপি প্রার্থীর সহযোগীদের নিয়ে প্রকাশ্যে সংবর্ধনা নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল।মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালের দেশে আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা সভায় এসব আসামীরা মঞ্চের সামনে অবস্হানরত ছিল এবং তাদের স্লোগান দিতেও দেখা গেছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে বিএনপি নেতা-কর্মীদের মাঝে। এসময় প্রকাশ্যে মাইকে ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামীদের গ্রেপ্তার না করতে প্রশাসনের প্রতি হুমকি প্রদর্শণ করেন ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল। দীর্ঘ ১৭ বছর পর বিদেশ থেকে নিজ উপজেলা শিবগঞ্জে ফিরে আওয়ামীলীগের দোসরদের দিয়ে নিজের সংবর্ধনা অনুষ্ঠান করায় সমালোচনার ঝড় বইছে পুরো বগুড়া জেলায়। জানা গেছে, ২০২৪ সালের একতরফা জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী হিসাবে অংশগ্রহণকারী বিউটি বেগমের ভাতিজা মাসুম, ডামি উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুল ও উপজেলা চেয়ারম্যান রিজুর অন্যতম সহযোগী জেমি, জিকো ও আশরাফুল আলমসহ অনেক ছাত্র হত্যা মামলা ও হত্যা চেষ্টা মামলার আসামীরা সংবর্ধনা সভায় অংশ নেয়। এদের প্রত্যেকের বিরুদ্ধে ছাত্র হত্যাসহ অন্তত হাফ ডজন করে মামলা বিদ্যমান আছে।
এসময় তাদের সামনে নিয়ে ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল এসব আসামীদের বিরুদ্ধে মামলা মিথ্যা দাবি করে বলেন, এসব মামলায় এদের গ্রেপ্তার করতে প্রশাসনকে নিষেধ করে দিলাম। তারপরেও প্রশাসন কথা না শুনলে সমুচিত জবাব কিভাবে দিতে হয়, তা আমার জানা আছে।এদিকে এমন ঘটনায় ত্যাগী বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম বলেন, আমরা খুবই আশাহত হয়েছি, যারা গত ১৭ বছর ফ্যাসিস্টদের দোসর হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করলো, তাদের সাথে নিয়ে ডাঃ ফিরোজ সাহেব অনুষ্ঠান করলো। আমরা এর তীব্র নিন্দা জানাই।
শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল
জুলাই আগস্ট ছাত্র হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার না করতে হুঁশিয়ারি দিলেন -ডাঃ ফিরোজ
প্রকাশিত হয়েছে-