সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নওগাঁতে মানববন্ধন।

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইদুল ইসলাম হেলাল নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা মুক্তির মোড়ে
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে নৃশংস হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁ জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি রবিবার ( ১৮ জুন) সকাল ১০,৩০ টা থেকে ১১,৩০ পর্যন্ত মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে মেইন রোডের পাশে অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সকল সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ আরো অন্যান্য সাংবাদিক নেত্রী বৃন্দরা বক্তব্য রাখেন সভবক্তারা অবিলম্বে নাদিম হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত নিষ্পত্তি করতে দাবী জানান। তারা মরহুম নাদিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহবান জানান।