সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৪ মাস খনন কাজের পর গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ।  

প্রকাশিত হয়েছে-

ইয়াসিন আরাফাত

মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৪ মাস খনন কাজের পর গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ।

রোববার উপজেলার তারতাপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্যাস উত্তোলন প্রকল্পের সিমানার ভিতরে পাইপ থেকে পানি ও গ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে।

জানা গেছে ১৯৮০ সালে তারতাপাড়া এলাকায়   প্রাথমিকভাবে গ্যাসের উপাত্ত পায় এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে অনুসন্ধান চালানোর চেষ্টা চালায় সর্বশেষ গত ২৪ জানুয়ারী/২০২৫  এ খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ।   ২৬শ মিটার গভীরভাবে খনন কাজ শেষে শনিবার রাতে গ্যাসের মাধ্যমে আগুনের ফোল্কা ও পানি বের হচ্ছে শা শা  শব্দে। কতঘনফুট গ্যাস উৎপন্ন হবে এবং জাতীয় গ্রীডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুফল পাবে তা পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বাপেক্স কর্তৃপক্ষ।

এ খবর পাওয়ার পর থেকে  অন্যান্য উপজেলা সহ স্থানীয় লোকজন ভীড় করছে গ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য।