সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

জামায়াতে ইসলামী কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না

প্রকাশিত হয়েছে-

মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের ওয়ার্ড সভাপতি সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান তিনি বলেন জামায়াতে ইসলামী কারো চক্ষু রাঙ্গানিকে পরোয়া করে না।জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ৩০০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। তিনি বলেন দেশ নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না।
সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, রাজশাহী অঞ্চলটিম সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, অ্যাড: আ স ম সায়েম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, কর্মপরিষদ সদস্য ও অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলাম প্রমূখ