মঙ্গলবার ,  ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

জানুয়ারি থেকে শুরু হবে প্রাথমিক শিক্ষক বদলি

প্রকাশিত হয়েছে-

আল আমিন, নিজেস্ব প্রতিনিধিঃ

কোভিড ১৯ পরিস্থিতির কারনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি স্থগিত ছিল, অনেক পরিকল্পনা হাতে নিয়ে অনলাইনে সিনিয়রিটি প্রাধান্য দিয়ে শিক্ষক বদলি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শিক্ষকদের বদলি সংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, আমাদের বদলি সংক্রান্ত ডাটাবেইজ সফটওয়্যারও প্রস্তুত হয়ে গেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে জানুয়ারি থেকে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব এসব কথা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষক বদলি একটি রুটিন কাজ। গত দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। আগামী বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম শুরু করা হতে পারে। এজন্য একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। দ্রুতই বদলির বিষয়ে সিদ্ধান্ত আসবে।