জাতীয় মঞ্চে ফাইনালে উঠার স্বপ্নে শ্যামনগরের কাঁঠালবাড়ীয়া স্কুলের মেয়েরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আব্দুল আলিম, শ্যামনগরঃ
সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত শ্যামনগর থেকেও যে জাতীয় পর্যায়ের স্বপ্ন ছোঁয়া যায়, সেটাই আবার প্রমাণ করল কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল।

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে খুলনা বরিশাল বিভাগ দক্ষিণ অঞ্চল কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়  প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে  ১১৮ রান সংগ্রহ করে। জবাবে কুড়িগ্রাম উত্তর অঞ্চল ১০ অভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়।
১ম সেমিফাইনালে কুড়িগ্রাম উত্তর অঞ্চলকে ২১ রানে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠার পথ এগিয়ে রাখলো।

- Advertisement -

বিজয়ী দলের অধিনায়ক মারিয়া সুলতানা তোহী বলেন, ‘এ জয় আমাদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার ফল। বিদ্যালয় ও এলাকার মানুষের সমর্থন আমাদের আরো ভালো  খেলার প্রেরণা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধাবঞ্চিত বিদ্যালয় থেকে উঠে এসে এ সাফল্য অর্জন আমাদের জন্য গর্বের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এ সাফল্য পুরো বিদ্যালয় ও শ্যামনগরবাসীর জন্য গর্বের বিষয়। খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি।’

তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের একটি সুবিধাবঞ্চিত বিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা নারী শিক্ষার অগ্রগতি, ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন ধরে সফলভাবে বাস্তবায়ন করে আসছি। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের বিদ্যালয় সর্বস্তরে যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।’

সুন্দরবনের কোল ঘেঁষে বেড়ে ওঠা এই মেয়েদের সাফল্যে আজ সাতক্ষীরা বাসী গর্বিত । শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অভিনন্দন জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ