জাতীয় মঞ্চে ফাইনালে উঠার স্বপ্নে শ্যামনগরের কাঁঠালবাড়ীয়া স্কুলের মেয়েরা
ইপেপার / প্রিন্ট
আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার
সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত শ্যামনগর থেকেও যে জাতীয় পর্যায়ের স্বপ্ন ছোঁয়া যায়, সেটাই আবার প্রমাণ করল কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল। ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে খুলনা বরিশাল বিভাগ দক্ষিণ অঞ্চল কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে।
জবাবে কুড়িগ্রাম উত্তর অঞ্চল ১০ অভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। ১ম সেমিফাইনালে কুড়িগ্রাম উত্তর অঞ্চলকে ২১ রানে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠার পথ এগিয়ে রাখলো সুন্দরবনের কোল ঘেঁষে বেড়ে ওঠা এই মেয়েরা। মেয়েদের এই সাফল্যে আজ সাতক্ষীরা বাসী গর্বিত । শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অভিনন্দন জানিয়েছেন।
