জয়পুরহাটে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) খুন হয়েছেন।সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

নিহত সাইফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

 

- Advertisement -

পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সঙ্গে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর শ্যালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ