সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জালাল উদ্দীন গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার (১৫ জুন) ভোর ৬টার দিকে এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত জালাল উদ্দীনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল
জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে-