মঙ্গলবার ,  ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে মোটরসাই‌কে‌লের ধাক্কা, প্রাণ গেল যুবকের

প্রকাশিত হয়েছে-

রকিবুল হাসান তোতা, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপ‌জেলার দর্শনা থানার বেগমপুরে সড়ক দুর্ঘটনায় তুহিন ইমরান (১৮) না‌মে এক যুবক নিহত হয়েছেন। শ‌নিবার ভো‌রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইমরান সদর উপ‌জেলার ছোট শলুয়া গ্রা‌মের আশরাফুজ্জামান ওর‌ফে সানাউল্লাহর ছেলে।

দর্শনা থানার ওসি ‌বিপ্লব কুমার সাহা জানান, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দি‌কে তু‌হিন মোটরসাইকেলে করে বেগমপুর গ্রাম থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বেগমপুর কেরুর ফার্মের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তু‌হিন গুরুতর আহত হন।

এ সময় খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি রাখেন।

তু‌হিনের অবস্থার অবনতি হলে ১৬ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার ভোর সা‌ড়ে ৫টার দি‌কে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তু‌হিন মারা যান।