বৃহস্পতিবার ,  ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

চাচার দায়ের কোপে প্রাণ গেল ২ ভাতিজির

প্রকাশিত হয়েছে-

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি খুন হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হন।আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তারকে (২৮) হত্যা করেন। মাসুক আলীর অস্ত্রের আঘাতে বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

 

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই বোন চাচার আঘাতে নিহত হয়েছেন। নিহত দুই বোনের মাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।