রবিবার ,  ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

চরভদ্রাসন উপজেলা মহিলা দলের সভাপতি হলেন,নিক্সন চৌধুরীর কর্মী 

প্রকাশিত হয়েছে-

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নিক্সন চৌধুরীর কর্মীকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি করে কমিটি অনুমোদন করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।১ জুলাই জেলা মহিলাদলের সভাপতি নাজরীন  রহমান ও সাধারণ সম্পাদক নাসরিন আলম কমিটির অনুমোদন দেন।

১১ বিশিষ্ট কমিটিতে তানজিলা আক্তার কে উপজেলা মহিলা দলের সভাপতি করা হয়।

তিনি নিক্সন চৌধুরীর মনোনীত উপজেলা মহিলা বাইচ্চ চেয়ারম্যানের প্রার্থী ছিলেন।

এছাড়া সাংগঠনিক পদে সাহেদা বেগম দায়িত্ব দেওয়া হয়েছে।তিনিও  নিক্সুন চৌধুরীর কর্মী।

সেই অনুমোদন হওয়া কমিটি ফেসবুকে প্রচার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন৷