সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে-

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসনে ২২ ডিসেম্বর বুধবার বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিল্লুর রহমান সহকারী কমিশনার ভূমি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আওলাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খবির উদ্দিন আহমেদ,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার আলী মোল্লা, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম, সাংবাদিক লাভলু, বক্তারা বিভিন্ন পর্যায়ে কিশোরদের আড্ডা, মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ,হাটবাজারের শৃঙ্খলা ,সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।