সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো:জিয়ারুল ইসলামের নেতৃত্বে শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলা পদ্মা নদীর অপর পারের
চর হরিরামপুর ইউনিয়নের চরশালিপুর পশ্চিম নামক গ্রামের দুর্গম চরে সামাদ পালের বাড়ির পিছনের ইটের রাস্তার উপরে আকস্মিক অভিযান চালিয়ে ইয়াবার চালান ৩৯০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
উক্ত মাদক চালানী পার্শ্ববর্তী পূর্ব চরশালিপুর গ্রামের শেখ খালেকের ছেলে সেক আসাদ (৩৫)। এ অভিযানে চরভদ্রাসন থানার এস, আই শ্রী অমিয় মজুমদার,এসআই মুজিবুর রহমান সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
চরভদ্রাসন থানায় একটি তার বিরুদ্ধে মাদক
আইনে মামলা করা হয়েছে।
জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন চরাঞ্চলে ইয়াবার চালান এনে সরবরাহ করে চলছিল।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উক্ত চরাঞ্চলে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী শেখ আসাদ ৩৯০ পিছ ইয়াবা ট্যাবলেট চালান সহ গ্রেপ্তার হয়।চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যেই হোউক যতবড় প্রভাবশালী হউক, পুলিশ কাউকে ছাড় দিবেনা।
সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল
চরভদ্রাসনে ৩৯০ পিছ ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে-