সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধা ৬ টায় উপজেলা স্বাধীনতা চত্তরে মুক্তিযুদ্ধ ভাস্কর্যে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এ মোমবাতি প্রজ্জলন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে একই স্হানে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার
তানজিলা কোভির ত্রপা।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মোঃ কাওসার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিল্লুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলার মুক্তিযোদ্ধা ফকরুজ্জামান, আবুল কালাম সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন সহ
আরো অনেকে