বুধবার ,  ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

গোমস্তাপুরে গাঁজা সহ গভীর রাতে গ্রেফতার-১

প্রকাশিত হয়েছে-

আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর রাতে গাঁজা সহ এক জন কে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক এএসআই মোজাম্মেল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে রহনপুর পৌরসভার উদয় নগর ভুতপুকুর জনৈক বকুল এ-র ভাড়া বাসা থেকে ৪০০ গ্রাম গাঁজা সহ এক জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন রহনপুর পৌর এলাকার
এবি স্কুলপাড়ার মোঃ আমিরুল ইসলাম এর ছেলে মিঠন (২৪) সে উদয় নগর ভুতপুকুর জনৈক বকুল এর ভাড়া বাসাতে থাকেন।

এবিষয়ে গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন গোমস্তাপুর থানায় একটি মাদক মামলা হয়েছে বুধবার সকলে চাঁপাইনবাবগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।