বৃহস্পতিবার ,  ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

গোপালগঞ্জের নদী থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার মানিকদাহ এলাকা থেকে লাশটিকে উদ্ধার করা হয়।পুলিশ জানায় মধুমতি নদীর চরমানিকদাহ এলাকায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

২০ থেকে ২৫ দিন আগের হওয়ায় লাশের সাথে মাথা, হাত ও পা বিহিন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গলিত হওয়ার কারণে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ।