রবিবার ,  ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে বসতবাড়ী দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে একটি কুচুক্রি মহলের উপর।। 

প্রকাশিত হয়েছে-

গাজীপুর প্রতিনিধি :

গত ২৬/০৫/২০২৫ ইং তারিখে সকালে শেখ শহিদুল ইসলাম স্বপন লোহাকৌর পূর্বপাড়া ২ নং ওয়ার্ড নিজ বাড়িতে অবস্থানকালে মোঃ সিদ্দিকুর রহমান এবং মোহাম্মদ আলী সহ অজ্ঞাত ৫-৭ জন লোক এসে তার বাড়ির ভিতর প্রবেশ করে এবং শেখ শহিদুল ইসলাম স্বপনকে জোড়পূর্বক বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেয় পরে সফল এবং তার পরিবার ভয়ে অন্যত্র চলে যায়, এলাকাবাসীর বলেন শহিদুল ইসলাম স্বপন চল্লিশ বছর যাবত এই বাড়িতে থাকেন। ইসলাম স্বপন বর্তমানে অন্যত্রে আতঙ্ক অবস্থায় বসবাস করছেন, এ বিষয়ে কাশিমপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। শেখ শহিদুল ইসলাম স্বপন আরো বলেন ৪০ বছর আগ থেকে তিনি তার পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছেন কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহল তার বসতবাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছে, তিনি প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন যাতে করে তার নিজ বসতবাড়িতে বসবাস করতে পারেন।