ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO)-এর মহাসচিব, গণ টেলিভিশনের চেয়ারম্যান এবং দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনিছুর রহমান।এক বিবৃতিতে তিনি বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কিত দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র মানুষের ওপর নৃশংস হামলা চালায়। রাতভর চলে হত্যাযজ্ঞ, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা হিসেবে পরিচিত।তিনি আরও বলেন, জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হয়নি।মোঃ আনিছুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আরও জোরালো উদ্যোগ নিতে হবে। কারণ এই ইতিহাস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববাসীর কাছে ২৫ মার্চের গণহত্যার সত্য তুলে ধরতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একদিন এই দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।
বৃহস্পতিবার , ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান WHRO’র মহাসচিব মোঃ আনিছুর রহমান
প্রকাশিত হয়েছে-