- খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের নেতৃত্বে বিপুল-মুসা
স্টাফ রিপোর্টার, খুলনা: ‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রভাষক বিপুল কান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষক জি. এম. আবু মুসা।
একই সঙ্গে জেলার বিশিষ্ট সাংবাদিক ও পেশাজীবীদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ এই কমিটির অনুমোদন প্রদান করেছে বলে জানা গেছে।
উপদেষ্টা পরিষদে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দীন, দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শামসুজ্জামান শাহীন, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিলটন এবং মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান মোস্তফা জামান পপলু।
৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুবুর রহমান, মলিয়া পারভীন, মনোরঞ্জন রাহা, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, শেখ রিয়াজুর রহমান ও অরবিন্দ মন্ডল।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সনদ ঘরামী, জয়দেবন জয়, মিঠুন দেবনাথ, পলাশ দাশ এবং মোহাঃ মঈনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল কাদের সুমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক তমা দাস।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে বাঁধন দাশ প্রীতম, দপ্তর সম্পাদক রনি দাশ, প্রচার সম্পাদক তামিমুল কবির, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিংকন মন্ডল, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডা. অরিজিৎ দেবনাথ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রীতম দাশ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অজন্তা বালা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রন্তু সাহা মুগ্ধ এবং সমাজকল্যাণ সম্পাদক সেঁজুতি পাল দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মৌমিতা, প্রিয়া মন্ডল, ফাহমিদা ফারিন, অনুভা চক্রবর্তী, দিপু মন্ডল এবং কার্তিক চন্দ্র দাশ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বসুন্ধরা শুভসংঘের মানবিক ও সামাজিক কার্যক্রম খুলনার তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। খুব শিগগিরই নতুন কমিটির পরিচিতি সভা আয়োজন এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা জানান।