আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় বিজয়ী আলহাজ্ব শেখ হারুনুর রশীদ সহ নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও উপকূল বন্ধু খ্যাত নন্দিত জননেতা আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশীদবিপুল ভোটের ব্যবধানে পুনরায় বিজয়ী হয়েছেন। নির্বাচনের মাধ্যমে গঠিত খুলনা জেলা পরিষদের একাধিকবার চেয়ারম্যান হওয়ার ইতিহাস তৈরি করলেন তিনি। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী শেখ হারুনুর রশীদ নির্বাচনী লড়াইয়ে চমকপ্রদ ফলাফল দেখিয়ে নিজের ক্যারিসমার প্রকাশ ঘটিয়েছেন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন। সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে দলটির ভিত্তি শক্তিশালীকরণে তাঁর অবদান অনস্বীকার্য।তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সাথে ৩টি সংরক্ষিত আসন থেকে ৩জন মহিলা সদস্য ও ৯ টি সাধারণ আসন থেকে ৯ জন সদস্যও এই নির্বাচনে বিজয়ী হয়েছেন। তারাও স্ব স্ব অধিক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিত্ব। তাদেরকেও আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আপনাদের নতুন জনপ্রতিনিধিত্বকাল কুসুমাস্তীর্ণ হোক, জনআশীর্বাদে আপনারা আরও মহিমান্বিত হোন এই কামনাই করি।
জয়বাংলা জয়বঙ্গবন্ধু
জয় হোক মানবতার মা শেখ হাসিনার।
সোমবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে এমপি বাবু’র অভিনন্দন।
প্রকাশিত হয়েছে-