দৈনিক আমাদের দেশ ডেস্ক : গন ধর্ষনের দায়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর আলোচিত সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি , মৃত জি,এম, আঃ করিমের পুত্র জি,এম, রেজাউল করিমের নামে থানায় মামলা হয়েছে । ঘটনার বিবরনে জানা যায়, শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের মৃত বাক্কার গাজীর বিদেশ ফেরত যুবতী কন্যা গত ১৩ই জুলাই রাতে গন ধর্ষনের শিকার হয়ে ১৪ জুলাই সকালে শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঐ দিনেই সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে ফিরে এসে গত ১৭ জুলাই ভিকটিম শ্যামনগর থানায় এক এজহার আর দাখিল করেন। এজহারে তিনি বলেন, তিনি বিদেশ থেকে বাড়ী ফেরার পথে ঢাকা টু শ্যামনগরের বাসে কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জি এম রেজাউল করিমের সাথে ভিকটিমের পরিচয় হয়। তখন রেজাউল করিম ভিকটিম কে চাকুরী দেয়ার অফার দিয়ে সখ্যতা তৈরী করে। এরপরে বিভিন্ন সময়ে ভিকটিমের সাথে রেজাউল করিমের কথা হয়। ঘটনার দিন চাকুরী দেয়ার ব্যাপারে কথা বলার জন্য ভিকটিমকে মোটর সাইকেলে তুলে নিয়ে গিয়ে মানিকখালী গ্রামের আবুল কালামের পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে গিয়ে রেজাউল করিম সহ কয়েকজন ভিকটিমকে গন ধর্ষন করে। এ দিকে গন ধর্ষনের শিকার যুবতি থানায় এজহার দেওয়ার পর থেকে বিভিন্ন অচেনা নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার বিষয়ে শ্যামনগর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন ভিকটিমের এজহার পাওয়ার পরে শ্যামনগর থানার মামলা নং ৩৬ তারিখ ২৬-০৭-২০২৩ দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম চলছে
সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল
কৈখালীর সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিমের নামে থানায় ধর্ষণের মামলা।
প্রকাশিত হয়েছে-