হেলাল খান কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমিতে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কপোতাক্ষ আইডিয়াল একাডেমির অধ্যক্ষ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক্তার মোস্তাফিজুর রহমান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি সাংবাদিক আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রভাষক ফারুকে আজম, শিক্ষক সিরাজুল ইসলাম ও অভিভাবক রেজওয়ান হোসেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল
কেশবপুরে কপোতাক্ষ আইডিয়াল একাডেমিতে নবীন বরণ
প্রকাশিত হয়েছে-