সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত হয়েছে-

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়াকে (৬০) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত রোকন ভূঁইয়া সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলাল উদ্দিন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকন ভূঁইয়া রোববার বিকেলে নিজ বাড়ি থেকে অটোরিকশা যোগে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। পথে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছালে প্রতিপক্ষ একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতত্বে মাসুদ ও রাকিবসহ ৫-৬ জন ধারালো অস্ত্র দিয়ে রোকন ভূঁইয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয়রা জানান, কিছু দিন আগে রোকন ভূঁইয়ার ভাতিজা সজীবের সঙ্গে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথা কাটাকাটি হয়েছিল। এরই জের ধরে রোকন ভূঁইয়াকে কুপিয়ে জখম করে তারা। এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত রয়েছে।