সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

কুল্যায় বিশিষ্ট ব্যবসায়ী আহাদ সাহাজি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু – দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বিশিষ্ট ফল ব্যবসায়ী ও জাতীয় দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি ও সাতক্ষীরা জেলার বহুল প্রচলিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক খাইরুল ইসলামের পিতা মোঃ আব্দুল আহাদ সাহাজি (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১:৩০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।শুক্রবার (২২ মার্চ) জুম্মার নামাজের পর জানাজার নামাজ শেষে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ নাজমুল ইসলাম । আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র এর সাধারণ সম্পাদক- জাতীয় দৈনিক বর্তমান দেশবাংলা /জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন, যুগ্ম সাধারণ- মোঃ খাইরুল বাসার, নির্বাহী সদস্য মোঃ কবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেব আলী, কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, মাওলানা আব্দুল আলীম, মাওলানা ওবায়দুল্লাহ, যুবলীগ নেতা ইদ্রিস আলী, সমাজসেবক রমজান আলী, সাংবাদিক গোলাম মোস্তফা, মইনুল ইসলাম, আম ব্যবসায়ী আরিফুল্লাহ, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর প্রমূখ নামাজে জানাযায় উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।