সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

কালীগঞ্জে যুবলীগ কর্মীদের মাঝে সদর ভাইস চেয়ারম্যান সুজনের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে তৃর্ণমূল যুবলীগ কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্নে সাতক্ষীরা জেলা যুবলীগ নেতা তানভীর হুসাইন সুজনের পক্ষথেকে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

শতাধিক গরীব যুবলীগ কর্মীর মাঝে ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লাচ্চা, ১ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম চিনি, ২০০ গ্রাম বাদাম, ৫০০ গ্রাম সুজী প্যাকেজ আকারে প্রদান করা হয়।

এসময় তৃর্ণমূল কর্মীরা বলেন, জেলা যুবলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজনের বিকল্প নেই। কারণ জেলার মধ্যে তিনি অত্যান্ত ক্লিন ইমেজ। যার সততা ও নিষ্ঠার কারণে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মীর মাসুম বিল্লাহ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম মিঠুনসহ যুবলীগের নেতৃবৃন্দ।