শুক্রবার ,  ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক যুবতীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক মহিলা পুকুরে হাঁস ছাড়তে এসে মরদেহটি দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন এসে পুলিশকে খবর দেয়। এসময় হলুদ রঙের সোয়েটার ও লাল রঙের সালোয়ার মেয়েটির পরনে ছিল।

টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান বলেন, ‘আমরা অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহ পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।