কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিজয় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি

কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে এক মিলাদ ও দুয়ার আয়োজন করেন ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা।

- Advertisement -

জানা যায় গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র ভূমিধস বিজয় উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের বিজয় আনন্দের সাথে ভাগাভাগি অংশ স্বরূপ মথুরেশপুর ৭ নম্বর ওয়ার্ডের উজয়মারী বিএনপি’র নেতা কর্মীরা ১২ই ফেব্রুয়ারি মধ্য রাত থেকে বিজয়ের মিষ্টি বিতরণ করেন। সেই সাথে শুক্রবার জুম্মার নামাজ শেষে ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধন সম্পাদক আনিসুর রহমান, রাশিদুল ইসলাম, রেজাউল কবির মোঃ জাহাঙ্গীর আলমের আয়োজনে উজয়মারী বাইতুল মামুর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ শেষে মসজিদের ইমাম আব্দুল হামিদ মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারপারসন যিনি সারা বাংলাদেশে নজিরবিহীন বিজয়ের প্রধান সেনাপতি নব নির্বাচিত প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে যাচ্ছেন দেশনায়ক তারেক রহমান তার সুস্বাস্থ্য কামনায় এবং আগামী দিন গুলো ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন। এভাবেই নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করতে থাকেন। মোনাজাত শেষে নেতাকর্মী এবং মুসল্লিগঞ্জের মিষ্টি বিতরণ করেন ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ