রবিবার ,  ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

কালিগঞ্জ দু্দলী এক সন্তানের জননীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে-

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাইদুল ইসলাম গাজীর স্ত্রী রাবেয়া খাতুন (২২) এক সন্তানের জননী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী এবং প্রতিবেশীদের বরাতে জানা যায় ১৯শে ফেব্রুয়ারি বুধবার রাবেয়া খাতুন (২২) আত্মহত্যা করেছেন। তাহরা আরো জানান রাবেয়া খাতুন বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সাইদুল ইসলামের সাথে বিভিন্ন সময় রাগারাগির মধ্য দিয়ে কাপড় বেডিং গছিয়ে কয়েকবার পিতার বাড়ি শ্যামনগরের বংশীপুর চলে যেতেন। পরবর্তীতে সাইদুল গাজী বারবার পিতার বাড়ি থেকে অনেক বুঝিয়ে বাড়িতে নিয়ে আসতেন। প্রতিবেশীরা আরো জানান রাবেয়া খাতুন প্রায় সময় অ্যান্ড্রয়েড মোবাইলে টিক টক করতে পছন্দ করতেন। যেটা স্বামী ইঞ্জিন ভ্যান চালক সাইদুল ইসলাম গাজী পছন্দ করতেন না। এক পর্যায়ে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।
বুধবার রাতে ইঞ্জিন ভ্যানচালক সাইদুর ইসলাম বাড়িতে ফিরলে। ফেসবুক এবং টিক টক নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। স্বামী স্ত্রীর ভিতরে হট্য গোল শুরু হলে রাবেয়া খাতুন, স্বামী সাইদুল ইসলাম (২৫) এবং একমাত্র পুত্র সন্তান রোহান গাজী (৩) কে রেখে পাশের রুমের দরজার ভিতর থেকে আটকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। জানতে পেরে দুদলী ০৮ ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে মুঠোফোনের মাধ্যমে জানান। এবং পুলিশ থানা থেকে না আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গ্রাম পুলিশ মোঃ ফজলুর রহমানকে দায়িত্ব দেন। কিছুক্ষণ পরে খুবই দ্রুতভাবে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, মথুরেশপুর ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক নাজমুল আলম এবং কনস্টেবল কামরুল ইসলাম, আসাদুজ্জামান, মহিলা কনস্টেবল রাবেয়া খাতুন লাশ আড়া থেকে নামিয়ে সুরত হাল সম্পন্ন করেন‌। প্রশাসন জানান লাশের গায়ে কোন প্রকার আঘাত কিংবা দাগ পাওয়া যায়নি। শুধুমাত্র আত্মহত্যার জন্য ব্যবহৃত গলায় ওড়না প্যাঁচানো দাগ আছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে “দৈনিক আমাদের দেশ” পত্রিকার প্রতিনিধিকে তিনি জানান দুদলী গ্রামে একজন নারী গলায় রশি দিয়েছে। আমরা খবর পেয়ে খুবই দ্রুত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছি। আপাতত কালিগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।