সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

কালিগঞ্জ আতাপুর মোটরসাইকেল ইঞ্জিন ভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত-১

প্রকাশিত হয়েছে-

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি

কালীগঞ্জের পল্লীতে মোটরসাইকেল ইঞ্জিন, ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর নামক স্থানে। ওই সময় স্থানীয়রা রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতর কোন পরিচয় না পাওয়া গেলেও তার পকেটে থাকা মানিব্যাগ এর ভিতরে পরিচয় পত্রের সূএ ধরে জানা যায় নিহতর নাম সাইফুল ইসলাম গাজী(৪৫) সে শ্যামনগর থানার শিবচন্দ্রপুর গ্রামের জহুরুল আলী গাজীর পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ছিল। লাশ শনাক্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা জানান নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে কালিগঞ্জ থেকে নুরনগর অভিমুখ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।