সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

করোনা আতঙ্কের মধ্যেই অ্যান্টি-শিপ মিসাইল পরীক্ষা পাকিস্তানের

প্রকাশিত হয়েছে-

করোনা আতঙ্কের মধ্যেই অ্যান্টি শিপ মিসাইল পরীক্ষা করল ইসলামাবাদ। পাকিস্তান নৌবাহিনী শনিবার জানিয়েছে এই পরীক্ষা সফল হয়েছে। উত্তর আরব সাগরে একাধিক অ্যান্টি শিপ মিসাইল পরীক্ষা করে পাকিস্তানের নৌবাহিনী।

এগুলোর সবকটিই সফল হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আরশাদ জাভেদ। যুদ্ধ জাহাজের ফিক্সড ও রোটারি উইং এয়ার ক্রাফট থেকে মিসাইলগুলো পরীক্ষা করা হয়।

নৌসেনা কর্মী প্রধান অ্যাডমিরাল জাফর মেহমুদ আব্বাসি এই উৎক্ষেপণের সময়ে সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে এই মিসাইল সম্পর্কে পাকিস্তানের নৌবাহিনী বিশেষ কিছু জানাতে চায়নি।