এল্লারচর বাজারে “মেসার্স নগদ ফিস” এর শুভ উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সাতক্ষীরার এল্লারচর মাছ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আজ বিকাল ৫ ঘটিকায় “মেসার্স নগদ ফিস” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানটির প্রোপাইটার হিসেবে রয়েছেন শামসুর রহমান (সাবেক চেয়ারম্যান), নূরে আলম, জামাত আলী, শ্রী রত্ন রং, শ্রী প্রতাপ রং ও শ্রী প্রদীপ সিংহ। প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করছেন শামসুর রহমান (সাবেক চেয়ারম্যান)।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “মেসার্স নগদ ফিস” চালু হওয়ার মাধ্যমে এ অঞ্চলে মাছের ব্যবসায় নতুন গতি সঞ্চার হবে এবং জেলে ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি সকল প্রকার মাছ নগদে ক্রয় ও বিক্রয় করা হয়। উদ্যোক্তারা জানান, ন্যায্য মূল্য ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে তারা ক্রেতা ও বিক্রেতাদের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
এলাকাবাসী “মেসার্স নগদ ফিস” এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ