এমন দিনেও অভিনেত্রী জয়ার জন্য সুসংবাদ

করোনাভাইরাসের জন্য স্থবির পুরো বিশ্ব। মানুষ ঘরবন্দি হয়ে আছেন। এমন দিনেও সুংসবাদ আসছে অভিনেত্রী জয়া আহসানের। পেলেন সাফল্যের স্বীকৃতির খবর।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৮৭

করোনার প্রভাবে যখন বিনোদন দুনিয়া স্থবির তখন নতুন সফলতায় খবরে এলেন অভিনেত্রী জয়া। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন দেশের চলচ্চিত্র মূল্যায়ন করছে ‘দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’। সেখানে সাফল্য পেলো জয়ার ছবি।

বিশ্বের ৫০টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠন। সম্প্রতি তারা ঘোষণা করে ২০১৯ সালে ভারতের সেরা ২০ চলচ্চিত্রের নাম। মূলত এফআইপিআরইএসসিআই, ইন্ডিয়া আয়োজিত ‘গ্র্যান্ডপিক্স’-এর গ্র্যান্ড ফিনালেতে স্থান পাওয়া চলচ্চিত্র এগুলো। আর এতে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনি সুতোয়’ ছবিটি। এছড়াও রয়েছে অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’।

- Advertisement -

কলকাতার নির্মাতা অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং হয়। জয়া বলেন, ‘এটি অবশ্যই ভালোলাগার একটি বিষয়। এমন দিনে মন ভালো করার মতো সংবাদ এটা।’

শিগগিরই সেরা সিনেমার নাম ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও সংবাদ