সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লকড করেছিল ইসি!

প্রকাশিত হয়েছে-

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা থাকাকালে নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। তবে অভিযোগের প্রমাণ না মেলায় ৫ দিন পর আনলক করে দেওয়া হয় নাহিদের এনআইডি।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি জানায়, ‘ভন্ডবাবা’ গ্রুপের এডমিন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। তার এনআইডির নম্বরও দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে। এরপর তদন্তে নামে অনুবিভাগ। তদন্তে বেরিয়ে আসে, ‘ভন্ডবাবা’ হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নয়। এটি টেলিগ্রামের একটি গ্রুপ। আর নাহিদ ওই গ্রুপের এডমিন নন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর লক করা হয় নাহিদের এনআইডি।বর্তমান এনআইডি মহাপরিচালক এসএম হুমাযুন কবীর গণমাধ্যমকে বলেন, সে সময় আমি ছিলাম না। তাই সেটা আমার বিবেচনার বিষয় নয়। আর পুরোনো বিষয় যেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, সেটার মতামতও দিতে চাই না