মোঃ সাইদুল ইসলাম হেলাল জেলা প্রতিনিধি নওগাঁ : উত্তর বংগের ঐতিয্যবাহী, প্রবাহ সংসদ এর ৫৬ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্পিড হেব্বি কনসার্ট ও খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আলম সভাপতি প্রবাহ সংসদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল শাহরিয়ার রাসেল সি,আই,পি, সভাপতি নওগাঁ চেম্বার অফ কমার্স,সঞ্চালনায় মোঃসাইদুল ইসলাম টিটু সাঃসম্পাদক ও মাহাবুব হাসান সাম্মু সহ সভাপতি, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের এ,জি,এম, আজম বিন তারেক, উপদেষ্টা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, , সাইদুল ইসলাম হেলাল,কোষাধ্যক্ষ কার্যকরী পরিষদের সকল সদস্য এরপর সংসদ কর্তীক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।পুরস্কার গ্রহন করেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিধি ও সভাপতি মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সহ ধর্মীনি মিসেস জউরুস আক্তারী পরী সহ বিভিন্ন প্রতিযোগী। প্রবাহ সংসদের আয়োজনে দেশের জনপ্রিয় কোমল পানীয় স্পিডের সৌজন্যে (৩ মে শুক্রবার) সন্ধ্যায় শহরের হাট-নওগাঁয় প্রবাহ সংসদ প্রাঙ্গনে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কনসার্ট। কনসার্টে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া
ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনিকা ও দাগ ব্যান্ড্রের শিল্পীরা, এসময় কয়েক হাজার দর্শকের আগমন ঘটে সংসদ প্রাঙ্গনে নেচে-গেয়ে দর্শকদের মাতিয়ে রাখে শিল্পীরা সঙ্গে কণ্ঠ মিলিয়ে তুমুল করতালি আর নাচে গানে মেতে উঠেছিল দর্শক গানের সঙ্গে শিল্পীর নৃত্য পরিবেশনা বাড়িয়ে দিয়েছিল কনসার্টের জৌলুস।
শুক্রবার , ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
উত্তর বংগের ঐতিয্যবাহী নওগাঁ প্রবাহ সংসদ এর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কনসার্ট ও পুরুস্কার বিতরনী
প্রকাশিত হয়েছে-