সোমবার ,  ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

ইমামপুর মহিলা বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 

প্রকাশিত হয়েছে-

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার ইমামপুর মহিলা বিএমটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমামপুর মহিলা বিএম কলেজের আয়োজনে  মঙ্গলবার বেলা ১১ টায় অত্র কলেজ মিলনায়তনে এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইমামপুর মহিলা বিএম কলেজের অধ্যক্ষ শিউলী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমামপুর মহিলা বিএম কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হামিদুল হক, মাহমুপুর ইউনিয়ন বিএনপির  ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রুবেল, অত্র কলেজের প্রভাষক ( ম্যানেজমেন্ট) আব্দুর রৌফ,  ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মতিউর রহমান প্রমূখ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় অত্র কলেজের অফিস সহকারী বাবুল ইসলাম।  এইচএসসি বিএমটি ফাইনাল পরীক্ষা-২০২৫ এ অত্র কলেজ থেকে ৮৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।

পরে পরীক্ষার্থীদের ভালো ফলাফল কামনায় ও সকলের সু স্বাস্থ্য এবং নেক হায়াত কামনায় দোয়া করা হয়।  দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাকিব আলী।