বুধবার ,  ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

ইফতারের আগে প্রতিদিন প্রচার হবে বিশেষ এই নাটক

প্রকাশিত হয়েছে-

গল্পের মাধ্যমে রমজানের ফজিলতগুলো নাটকটিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটির গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রোজা তো আনন্দের বিষয়, সেটি উঠে আসবে এই গল্পে। রোজা রাখার বিষয়ে মুসলিমদের উৎসাহ দেওয়া এবং এর উপকারিতা তুলে ধরাই নাটকটির মূল উদ্দেশ্য। ধারাবাহিকটির গল্প সাজিয়েছি সেভাবেই। আর প্রচারের সময় হিসেবে বেছে নিয়েছি ইফতারের আগের বিশেষ সময়টিকে। এ কারণে বেশিরভাগ মানুষ একসঙ্গে বসে নাটকটি উপভোগ করতে পারবেন।’

‘রোজাদারের আনন্দ’ ধারাবাহিকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ।

প্রথম রমজান থেকে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে ‘রোজাদারের আনন্দ’ নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে।