সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

অবশেষে বিএনপি নেতা চাঁদ পুলিশের খাঁচায় বন্দি

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার বেলা ১১টার দেক নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পর তাকে আরএমপি কার্যালয়ে আনা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।