হুমায়ুন কবির,মনপুরা প্রতিনিধি:-
মনপুরা থানা পুলিশ কতৃক হারিয়ে যাওয়া ২টি মোবাইল ফোন উদ্ধার করে শনিবার সন্ধ্যা ৮টায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম,পিপিএমের দিক নির্দেশনায় মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ (পিপিএম) এর নেতৃত্বে ভোলা জেলা পুলিশের আইটি শাখার সহযোগিতায় মোবাইল ২টি উদ্ধার করা হয়। যার ১টির মালিক মনপুরা উপজেলা শিক্ষা অফিসার টিপু সুলতান। তিনি ০১/০১/২০১৯ তারিখে মোবাইলটি হারিয়ে পেলেছিলেন। মোবাইলটি ঢাকা থেকে উদ্ধার করা হয়।
অন্যটির মালিক মনপুরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোঃ রবিন হোসেন।তিনি ২১/০৩/২০২৩ তারিখে মোবাইলটি হারিয়ছিলেন। মোবাইলটি ঢাকা সদরঘাট থেকে উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া ২টি মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের প্রকৃত মালিকরা মনপুরা থানা ও মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদকে ধন্যবাদ জানান। মনপুরা থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ (পিপিএম) মনপুরা থানায় যোগদানের পর এখন পর্যন্ত ৫০টির অধিক মোবাইল ফোন এবং ২০ লাখের ও বেশি টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন।
শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
অপরাধীদের আতংকের নাম ওসি মনপুরা, ফের ২টি হারানো ফোন উদ্ধার!
প্রকাশিত হয়েছে-