গ্যাসজনিত যেকোনো অগ্নিদুর্ঘটনা রোধে গ্রাহকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।শনিবার (১৪ জুন) এক বার্তায় জানানো হয়, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট আগে রান্না ঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব/বাটন/হুসপাইপ/পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কিনা পরীক্ষা করুন। এছাড়া লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং মেরামতের ব্যবস্থা করুন। গ্যাসের লিকেজ পেলে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টার-১৬৪৯৬ এ যোগাযোগ করুন।
বৃহস্পতিবার , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
অগ্নিদুর্ঘটনা রোধে তিতাসের সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে-